ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ১২:১৯ এএম

সাফের জন্য ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

সাফের জন্য ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুক্রবার আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টটি আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষ দলের প্রধান কোচ নৌসাদ মুসা নেতৃত্ব দেবেন। এছাড়া সহকারী কোচের দায়িত্ব পালন করবেন বিবিয়ানো ফার্নান্দেজ। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ভারত অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের কোচের দায়িত্বে ছিলেন।

এই টুর্নামেন্টে ভারত ‘বি’ গ্রুপে মালদ্বীপ এবং পাকিস্তানের সঙ্গে স্থান পেয়েছে। আগামী ৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্লু টাইগার্সরা তাদের অভিযান শুরু করবে। এরপর ১১ নভেম্বর ঠিক একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে তারা।

দলে অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের তরুণ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। কারণ মূল সিনিয়র দলটি এই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং ক্রাইস্টচার্চে ভ্রমণ করবে।

ভারত দল

আরও পড়ুন

গোলরক্ষক: আরশ আনওয়ার শেখ, মোহনরাজ কে., প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্গেস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মোহাম্মদ উভাইস, নাথান রড্রিগেস, রনি খারবুডন, সন্দীপ মান্দি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেজ, এবিন্দাস ইয়েসুদাসান, ফারুক চৌধুরী, ম্যাকার্টন নিকসন, ম্যাংলেনথাং কিপজেন, নিখিল প্রভু, নৌফল পিএন, রিকি জন শাবুং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাকো, মোহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফের জন্য ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

১

দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

২

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানা মালিক ও সহযোগীর কারাদন্ড এবং জরিমানা

৩

ভোটের লড়াই শেষে সম্প্রীতির বার্তা, জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন

৪

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টি, দিনরাতের তাপমাত্রা কমে শীতের আগমণী বার্তা

৫

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জ কবরস্থান থেকে কোটি টাকার হেরাইন উদ্ধার 

৬