ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১১:১৪ পিএম

ভোটের লড়াই শেষে সম্প্রীতির বার্তা, জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন

ভোটের লড়াই শেষে সম্প্রীতির বার্তা, জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ছুটে গেলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি’র প্রার্থী মির্জা ফয়সল আমিন। আজ শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন সকালে ফুলের তোড়া হাতে জামায়াত প্রার্থীর বাসায় যান মির্জা ফয়সল আমিন, এসময় তাকে স্বাগত জানান জামায়াতের দেলাওয়ার হোসেন।

এসময় দুই নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করান। দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সৌজন্য ও পারস্পরিক সম্মান বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি একটি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন। এসময় এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের লড়াই শেষে সম্প্রীতির বার্তা, জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল আমিন

১

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টি, দিনরাতের তাপমাত্রা কমে শীতের আগমণী বার্তা

২

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জ কবরস্থান থেকে কোটি টাকার হেরাইন উদ্ধার 

৩

সিরাজগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

৪

রাজশাহীর তাজা মাছ যাচ্ছে ২৮ জেলায়, দিনে বেচাকেনা ২০ কোটি টাকা 

৫

দেশের বন্ধ চিনিকলগুলোকে উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

৬