২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম।
তবে রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ১৩, শান্ত ১০ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। লিটন ৪ ও মিরাজ ৯ রান করে আউট হন। তাদের বিদায়ের পর নাঈম জাকের মিলে প্রতিরোধ গড়েন।
আরও পড়ুনশেষ পর্যন্ত পর্যন্ত ২৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। নাঈম ও জাকের দুজনেই ১৮ রানে অপরাজিত আছেন।

নিউজ ডেস্ক


_medium_1793281183.jpg)
_medium_1793280158.jpg)

_medium_1793268067.jpg)


