ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৭:২৩ পিএম

কাল যদি বলে চলে যাও, চলে যাব: সালাউদ্দিন

সালাউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শুরুর আগেই সরিয়ে দেওয়া হয় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে। নতুন করে মোহাম্মদ সালাউদ্দিনকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব। আজ মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
 
সেখানে তার কাছে জানতে চাওয়া হয় উইকেট নিয়ে পরিকল্পনার কথা, তিনি বলেন, ‘এটা তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি টিম ম্যানেজমেন্টের কেউ নই। আমি এখানে গেস্ট হিসেবে এসেছি। তারাই এটার উত্তর দিতে পারবে। আমার মনে হয় যে পরিস্থিতিই থাকুক, টিম ডিসিশন নিয়েই কাজ করে। প্লেয়ারদের কথাও চিন্তা করে।’
 
‘আমি বোর্ডের কর্মচারী। বোর্ডের বাইরে থাকলে অনেক কিছু বলতে পারতাম। যেহেতু বোর্ডের কর্মচারী, আমাকে যখন যেখানে দেবে, আমি সেখানে কাজ করতে বাধ্য। কাল যদি বলে চলে যাও, চলে যাব। যদি বাইরে চাকরি করতাম, অনেক কিছুই বলতে পারতাম।’
বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় থাকা আলিসকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি খুব আশাবাদী। এই সময়ে মানসিক সাপোর্ট খুব জরুরি। গত দুদিন ধরে আমার খুব খারাপ লাগছে। একটা দলের সাথে আছি, তাই তাকে সময়ও দিতে পারছি না। একটা ছেলে ক্রিকেট খেলতে পারবে না, এর চেয়ে খারাপ কিছু নেই। তাকে মানসিকভাবে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
 
‘তার যে উন্নতি দেখছি, আমি আশাবাদী দ্রুতই শুধরে নেবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে। অ্যাকশন শুধরে কার্যকরী হতে হবে। বোলিংয়ে কার্যকারিতা না থাকলে তো হবে না। আমাদের এটা খেয়াল রাখতে হবে। সেও যেন মানসিকভাবে শক্তিশালী হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল যদি বলে চলে যাও, চলে যাব: সালাউদ্দিন

১

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

২

ওয়ালটন প্লাজায় জাভা ডেভেলপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৩

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা বন্ধ না হলে জনরোষের আশঙ্কা: এমপি মান্নান

৪

বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ২৬শ’ পিস ইয়াবা, বাসের হেলপার গ্রেফতার

৫

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬