ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (লেগ-২) স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার বন্যা আক্তার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তিনি।
কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বন্যা আক্তার
স্বর্ণপদক নির্ধারণী ফাইনালের লড়াইটি ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। প্রথম এন্ডে বাংলাদেশ ও কাজাখস্তানের দুই আর্চারই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। চতুর্থ এন্ড শেষে বন্যার স্কোর দাঁড়ায় ১১৫ এবং মিলানার ১১৪। পঞ্চম ও শেষ এন্ডে নিজের স্নায়ুচাপ দারুণভাবে নিয়ন্ত্রণ করে নিখুঁত লক্ষ্যভেদ করেন বন্যা আক্তার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793280158.jpg)

_medium_1793268067.jpg)
_medium_1793265351.jpg)
_medium_1793264481.jpg)
_medium_1793260570.jpg)


