ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর পার্বতীপুর সীমান্তের পার্বতীপুর অংশে বাড়িতে যাওয়ার রাস্তার দ্বন্দ্ব ও নতুন বাড়ি নির্মাইের মালামাল কেনার ক্ষোভের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার নয়া মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার  ইসবপুর ইউনিয়নের চকসুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চকসুকদেবপুর গ্রামের মালিপাড়ার অসীম চন্দ্র রায়ের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার সাথে জড়িত আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে এবং গভীর রাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর সরকার পাড়া থেকে আলম হোসেন আলোকে (৪০) আটক করে।

সরজমিনে গেলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনোরঞ্জন রায়ের সাথে নয়া মন্ডলপাড়ার মৃত আজিজুর রহমানের বন্ধুত্ব ছিল। আজিজুর রহমান মারা গেলে মনোরঞ্জন রায়ের বেশকিছু জমি আজিজুরের বাড়ির পাশে হওয়ায় তার পরিবারকে দেখভালের দায়িত্ব দেন মনোরঞ্জন রায়। তখন থেকেই ওই পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল শিক্ষক মনোরঞ্জন রায়ের।

অপরদিকে মৃত আজিজুরের স্ত্রী রোমানা বেগম বাড়ির পার্শ্ববর্তী এলাকার ফরতাজ হোসেন (৫৬) নামে এক ব্যাক্তিকে ধর্মপিতা হিসেবে গ্রহণ কনে। সেই থেকে ওই ধর্মপিতা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত শুরু করেন। গত কয়েকমাস আগে রোমানা বেগম ও সন্তানেরা নয়া মোল্লা পাড়ায় নতুন বাড়ি নির্মাণ শুরু করেন। নবনির্মিত বাড়ির পার্শ্ববর্তী বাড়ির মালিক মোস্তাহার, আলম হোসেন, আসাদুজ্জামান, শরিফুল ইসলামের বাড়িতে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। রাস্তা নিয়ে তাদের সাথে চরম দ্বন্দ্ব শুরু হয়। পর্যাপ্ত জায়গা না ছেড়ে নতুন বাড়ি নির্মাণের জন্য শিক্ষক মনোরঞ্জন রায়কে দায়ী করে প্রতিবেশিরা। তখন থেকেই ওই শিক্ষকের ওপর ক্ষোভ ছিল মোস্তাহার পরিবারের।

এছাড়াও নতুন বাড়ি নির্মাণের সময় মালামাল কেনা ও নির্মাণ শ্রমিক নিয়ে ধর্মপিতা ফরতাজ হোসেনের সঙ্গে শিক্ষক মনোরঞ্জনের দ্বন্দ্ব দেখা দেয়। ধর্মপিতা ঘটনার দিন সকাল ১০টার দিে রোমানার বাড়িতে এসে বকাবকি শুরু করে। এসময় রোমানা প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়। ঘটনাটি রোমানা মুঠো ফোনে মনোরঞ্জন রায়কে জানিয়ে দ্রুত তাদের বাড়িতে আসতে বলে। মনোরঞ্জন রায় বাড়িতে পৌঁছামাত্র ফরতাজ মনোরঞ্জনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মনোরঞ্জন ফরতাজ হোসেনকে চড় মারলে ফরতাজ প্রতিবেশী বাড়ির মোস্তাহার ও তার ছেলে আলম হোসেন আলো, আসাদুজ্জামান ও শরিফুলকে ডেকে মনোরঞ্জন রায়কে বেধড়ক মারপিট একটি ধানক্ষেতে ফেলে চলে যায়। পরে আড়াইটার দিকে স্থানীয় এক যুবক শিক্ষক মনোরঞ্জন রায়কে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে মৃত আজিজুরের স্ত্রী, ছেলে-মেয়েরা মরদেহটি বাড়িতে নিয়ে আসে। 

আরও পড়ুন

জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও হত্যার সাথে জড়িত আসাদুজ্জামান নামে একজনকে আটক করে। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসাদুজ্জামান নামে এক যুবককে ঘটনাস্থল থেকে এবং পরে আলম হোসেন আলোকে (৪০) আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে চন্দন কুমার রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

১

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত

২

ব্রাজিলের ভোটে লুলা জয়ী, হারলেন বোলসোনারো

৩

পিতার পথে হাঁটছেন তারেক রহমান

৪

এমবাপের জোড়া গোলে বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোয় রিয়ালের জয়

৫

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২

৬