ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ১১:০০ পিএম

নাটোরের নলডাঙ্গায় ট্রলি চাপায় নারী নিহত

নাটোরের নলডাঙ্গায় ট্রলি চাপায় নারী নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত অটো চার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই যানবাহনের চালককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর এলাকার বানী ইসরাইলের স্ত্রী। জানা যায়, গেদি বেগম পাটুল থেকে একটি অটো চার্জারভ্যানে করে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন।

পথে সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে অটো চার্জার ভ্যানটি পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অটো চার্জার ভ্যান থেকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে থানা-পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জামান জানান, এ ঘটনায় ট্রলি চালককে আটক এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় ট্রলি চাপায় নারী নিহত

১

যানজট নিরসনে বগুড়া সদর থানার ওসি’র বিশেষ অভিযান

২

লালমনিরহাটের সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও নাগালের বাইরে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম

৩

রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আসামি কারাগারে

৪

রেজিস্ট্রির পর ছেলের অমত, বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে শিক্ষককের বাড়িতে কনের অনশন

৫

দিনাজপুরের বিরামপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

৬