ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ১১:০৮ পিএম

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ ৩ জন আহত 

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ ৩ জন আহত 

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারীর আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এসময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল ৯০৫ নম্বর পিলার সংলগ্ন সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪) এবং একই এলাকার নজরুল ইসলাম এবং আফসার আলী।

জানা যায়, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। তারা সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান একটি বাঘ একটি ছাগলকে আক্রমণ করছে। এসময় শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে ধাওয়া করে আক্রমণ চালায়। শরিফা চিৎকার করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন।

আরও পড়ুন

এসময় ক্ষিপ্ত হয়ে বাঘটি এলাকাবাসীর ওপরও আক্রমণ করে তিনজনকে আহত করে। পরে এলাকাবাসীর ধাওয়ায় বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক গুরুতর আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হাতীবান্ধা থানার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আহতদের পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ ৩ জন আহত 

১

নাটোরের নলডাঙ্গায় ট্রলি চাপায় নারী নিহত

২

যানজট নিরসনে বগুড়া সদর থানার ওসি’র বিশেষ অভিযান

৩

লালমনিরহাটের সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও নাগালের বাইরে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম

৪

রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আসামি কারাগারে

৫

রেজিস্ট্রির পর ছেলের অমত, বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে শিক্ষককের বাড়িতে কনের অনশন

৬