ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ১০:১১ পিএম

বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং’র ২ সদস্য গ্রেফতার

বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং’র ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী থেকে দুটি দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬ টার দিকে গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারের অদূরে রানীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে  কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি বার্মিজ চাপাতি উদ্ধার করা হয়। দৌড়ে পালানোর সময় এদের গ্রেফতার করা হলে তারা তাদের কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাশি করে ওই ধারালো অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো,গাবতলী উপজেলার গোলাবাড়ি রাণীরপাড়ার মো. তপনের ছেলে  মোঃ মধু (১৯) ও একই এলাকার আব্দুল বাছেদের ছেলে মোঃ মিনারুল (২০)। জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং’র ২ সদস্য গ্রেফতার

১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা চেষ্টা

২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ

৩

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

৪

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

৫

নাটোরে ১৪ জন নিহত : দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল না জানাল তদন্ত কমিটি

৬