চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা চেষ্টা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতা ও মেয়ের যৌতুক মামলার জের ধরে শ্বশুর তোফিজুল ইসলামকে (৪০) পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১০ জানুয়ারি উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে মতাসলিমা আফরোজ তিশার সাথে একই এলাকার আতাউর রহমানের ছেলে সেলিমের (২২) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করায় তিশা বাদি হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুনওই মামলার জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তোফিজুল ইসলামকে ষাঁড়বুরুজ গ্রামে সোহবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় বিবাদিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান, তার স্ত্রীর করা অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন







