ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৯:০৩ পিএম

দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা অবরোধ

দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা অবরোধ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে চিলাহাটি থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সকাল থেকে দারোয়ানী রেলস্টেশনে ব্যানার নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। পরে তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দু’টি আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারী জামিয়ার রহমান জানান, তাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। তারা চান, এখানে অন্তত দু’টি আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হোক।

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তারা জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন আটকে রেখে আন্দোলন করছেন এলাকাবাসী। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন

নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, তিনি পাকশির সাথে কথা বলেছেন। তারা জানিয়েছে, নতুন স্টেশন মাস্টারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে বন্ধ থাকা রেলস্টেশনগুলোতে তাদের নিয়োগ দেওয়া হবে।

দারোয়ানী রেলস্টেশনে স্টেশন মাস্টার নিয়োগ করে ট্রেনের যাত্রা বিরতি চালুর বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা অবরোধ

১

বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার

২

বগুড়ার ধুনটে ঐতিহ্যবাহী শারদীয় বউমেলায় সাম্প্রদায়ীক সম্প্রীতির মেলবন্ধন

৩

নতুন ফোনের সাথে চার্জার না দেওয়ার পেছনে কারণ কী?

৪

দিনাজপুরের বিরামপুরে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ, কমেছে দাম

৫

পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

৬