দিনাজপুরের বিরামপুরে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ, কমেছে দাম
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বৃহৎ বিরামপুর সবজির বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচসহ অনেক সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।
গতকাল বুধবার সকালে বিরামপুর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খুচরা দোকানিরা কাঁচা মরিচ ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, পটল ৩০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ২০ টাকা, ঝিঙা ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, শসা ২০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিস ১৫-২০ টাকা দরে বিক্রি করছেন।
খুচরা বিক্রেতা জাকির হোসেন জানান, গত এক সপ্তাহ আগে সবজির দাম অনেক বেশি ছিল এবং কাঁচা মরিচসহ অনেক সবজি দ্বিগুণ দামে বিক্রি হয়েছিল।
আরও পড়ুনউপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: আখতারুজ্জামান জানান, উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে এবার ৩২০ হেক্টর জমিতে আগাম জাতের সবজির চাষ করা হয়েছে। কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দামও কমে এসেছে। সরবরাহের পরিমাণ বাড়লে দাম আরো কমে আসতে পারে।
মন্তব্য করুন






_medium_1792578293.jpg)


_medium_1792592574.jpg)