ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৬:২৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুড়িগ্রামের উলিপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক ব্যক্তিকে আটক করে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা প্রাপ্ত ব্যক্তি হলেন- মো. বাবু (৩৫)। তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের জসমত শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউশন দাখিল করেন, উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেন, উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

১

সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

২

অনূর্ধ্ব-১৯ : আফগানিস্তানের কাছে ৪৩ রানে হারল বাংলাদেশ

৩

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

৪

রানার গ্রুপে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা

৫

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

৬