ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ১২:৫৯ পিএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

মফস্বল ডেস্ক : রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর মঙ্গলবারই (২০ অক্টোবর) রাজশাহী ছেড়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক এক আদেশে তাকে বদলি করা হয়। বদলি আদেশ পাওয়ার পর মঙ্গলবারই রাজশাহী ছেড়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। আর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

মো. ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাজশাহীতে প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত প্রটোকল অনুসরণ না করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার। এ ঘটনাকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে ওএসডি করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে সরাসরি কেউ বক্তব্য দিতে চাচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

১

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী যৌতুকের মামলা করায় শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টা

৩

জিয়াউর রহমান ফাউন্ডেশন: এক নিভৃতচারী আর্ত মানবতার প্রতীক

৪

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

৫

ময়না তদন্তে নারী ডোম নিয়োগের আবশ্যকতা

৬