ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৯:৩১ পিএম

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

রাজশাহী প্রতিনিধি : ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১ম স্তরের চারদিনের ম্যাচের চতুর্থ দিনে বরিশাল বিভাগকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ।

আজ বুধবার (২১ অক্টোবর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় অসাধারণ পারফর্ম করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগের অলরাউন্ডার নাঈম আহমেদ। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামে রাজশাহী।

শুরুতেই কিছুটা ধাক্কা খেলেও সাব্বির হোসেনের অপরাজিত ২৭ বলে ৪টি বাউন্ডারি মেরে ২৩ ও প্রীতম কুমারের অপরাজিত ১৬ রানের ওপর ভর করে ১০ দশমিক ৫ ওভারেই ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। বরিশালের পক্ষে মইন খান ও রুয়েল মিয়া ১টি করে উইকেট নেন।

এর আগে বরিশাল বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে ২৬৩ মিনিটে ৮৬ দশমিক ৩ ওভারে ২৭৪ রান তুলে অলআউট হয়। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটার জাওয়াদ আবরার সর্বোচ্চ ৯৪ বলে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাকিয়ে ৯১ রান করেন।

এছাড়া হাফিজুর রহমান ৩৯, আবদুল্লাহ ৩৪, ফজলে রাব্বি ৩৩ ও রাফসান আল মাহমুদ ৩০ রান যোগ করেন। রাজশাহীর বোলার শফিকুল ইসলাম অসাধারণ বোলিং করে ৭৩ রানে ৫টি উইকেট শিকার করেন। সানজামুল ইসলাম ২ এবং মেহরাব হাসান ও নিহাদ উজ জামান ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর: 
বরিশাল বিভাগ (২য় ইনিংস): ২৭৪/১০ (৮৬.৩ ওভার); জাওয়াদ ৯১, হাফিজুর ৩৯, আবদুল্লাহ ৩৪, ফজলে ৩৩। শফিকুল ৫/৭৩, সানজামুল ২/১০২।

রাজশাহী বিভাগ (২য় ইনিংস-লক্ষ্য ৪৭ রান): ৪৯/২ (১০.৫ ওভার); সাব্বির ২৩*, প্রীতম ১৬*।

ফলাফল: রাজশাহী বিভাগ ৮ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাঈম আহমেদ (রাজশাহী)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়তি উৎপাদন খরচের উদ্বেগ নিয়েই বগুড়ায় আগাম আলু চাষাবাদ

১

বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং’র ২ সদস্য গ্রেফতার

২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা চেষ্টা

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ

৪

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

৫

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

৬