ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের বাঘলপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন প্রায় ৮৫বছর বয়সী আজিজুল হক সরকারের কাছ থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে ১৪ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জমিটি ৭ লাখ টাকায় কেনার দাবি করেছেন আবুল কালাম আজাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, বাঘলপুর গ্রামের মৃত মফিজ সরকারের ছেলে আজিজুল হক সরকার বর্তমানে প্রায় ৮৫ বছর বয়সী। তার ছেলে মো. ফারুক সরকারের অভিযোগ, তাদের বাড়ি ছাড়া বাঘলপুর মৌজার ২৩ শতক ফসলি জমি রয়েছে। ওই জমির একটি অংশ থেকে ১৪ শতক জমি নেওয়ার উদ্দেশ্যে আজিজুল হককে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে গত ৪ অক্টোবর বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

আজিজুল হককে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার একটি বাড়িতে নিয়ে দলিলে টিপসই নেওয়া হয়। জমি রেজিস্ট্রির আগে তাকে ভাতার টাকা হিসেবে ৫ হাজার টাকাও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও উল্লাপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, তার চাচা আজিজুল হককে ৭ লাখ টাকা দিয়ে এবং তার সম্মতিতেই সরকারি নিয়ম অনুসরণ করে জমি কেনা হয়েছে। বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে জমি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে অনিয়মের মাধ্যমে জমি লিখে নেওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ

১

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

২

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

৩

নাটোরে ১৪ জন নিহত : দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল না জানাল তদন্ত কমিটি

৪

করতোয়ার ঘাটে ঘাটে উপচেপড়া ভিড় : বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

৫

দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা অবরোধ

৬