ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৪ পিএম

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

শহর প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার শামীম নামের এক ব্যক্তির সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আজ বুধবার (২১ অক্টোবর) বগুড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজল মন্ডলের স্ত্রী ইশরাত জাহান। শামীমের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে ছোট কুমড়িার বাসিন্দা ইশরাত লিখিত বক্তব্যে জালিয়াতি, প্রতারণা ও গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে কষ্টার্জিত টাকায় কেনা সম্পত্তির অধিকার দাবি করেন। তিনি জানান, ওয়ার্ড যুবদল সভাপতি হওয়ায় তার স্বামীকে অপদস্ত ও হেয় করতে শামীম গতকাল মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। শামীম ও কাজল মন্ডল একে অপরের খালাতো ভাই।

তার বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে কাজল মন্ডল খালা শিরিন আক্তার ও তার সন্তানদের সঙ্গে ৮ দশমিক ২৫ শতক জমির বায়না করেন। চুক্তি অনুযায়ী ৭ লাখ টাকা পরিশোধ করা হয়, বাকি ৬ লাখ ২০ হাজার টাকা জুনে দেওয়া হয়। টাকা বুঝে পাওয়ার পর শিরিন আক্তারসহ অন্য ওয়ারিশেরা তাদের অংশের ৫ দশমিক ৫০ শতক জমি দলিল করে দিলেও শামীম গড়িমসি শুরু করেন।

আরও পড়ুন

তার দাবি, তাগাদা দিলে শামীম তালবাহানা করে সময়ক্ষেপণ করেন এবং বায়নাসহ পরিশোধিত টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন। বাধ্য হয়ে উপশহর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়। এর ভিত্তিতে চলতি মাসের ১৭ তারিখে স্থানীয় বিএনপি নেতা ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে সালিশি বৈঠক বসে। তিনি অভিযোগ করেন, বৈঠকের শেষ দিকে শামীমের নেতৃত্বে ভাড়াটে কিছু লোক পরিবেশ নষ্ট করে তার স্বামী কাজল মন্ডল ও ভাসুর শাহ আলমকে মারধর করে। তিনি শামীমকে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, শামীমের সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত; সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা ও ন্যায্য জমি আত্মসাতের ষড়যন্ত্রই এর লক্ষ্য। গণমাধ্যমের মাধ্যমে স্থানীয় প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দলিলমূলে জমির অধিকার প্রদান, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে কাজল মন্ডল, শাহ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার স্ত্রীর অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলনে

১

২৮তম জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে হারিয়ে ৮ উইকেটের সহজ জয় রাজশাহীর

২

নাটোরে ১৪ জন নিহত : দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল না জানাল তদন্ত কমিটি

৩

করতোয়ার ঘাটে ঘাটে উপচেপড়া ভিড় : বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

৪

দারোয়ানী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৫ ঘণ্টা অবরোধ

৫

বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার

৬