ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:৫০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠি ও ইটের আঘাতে মো. আজিজুল মিয়া(৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার জসিম উদ্দীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১টায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইসবপুর (পশ্চিম) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আজিজুল মিয়ার সাথে তার আপন বড় ভাই জসিজল হক ডিপটির গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে বাঁশের লাঠি ও ইট দিয়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আজিজুল। পরে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গত বুধবার বেলা ২টায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে আজিজুলের মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজিজুল মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

১

৬০০ কর্মী নিয়োগ দেবে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

৫

আইপিডিসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬