ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:৩৬ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশচন্দ্র(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীর ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যতীশচন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহলবাড়ি এলাকার আলী ইটভাটার পাশ দিয়ে চলাচলের সময় স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পুলিশ পরিচয় নিশ্চিত করে। তবে ওই যুবকের মৃত্যু নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের তথ্য ও পুলিশের তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

১

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

২

আইপিডিসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৩

কুড়িগ্রামের উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

৫

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

৬