ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার সংলগ্ন সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিতে এ আগুন লাগে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কারখানাটি স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার ওরফে ভাদুর মালিকানাধীন। অগ্নিকাণ্ডের সময় কারখানার কর্মচারী ও আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার ওভেন বা চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারখানার মালিক আব্দুস সাত্তার জানান, আগুনে তার পুরো কারখানাটি পুড়ে গেছে। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আরও পড়ুন

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

১

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

২

নীলফামারীর ডিমলায় কালভার্ট অকেজো দুর্ভোগে ২০ হাজার মানুষ

৩

কেয়ার বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ৩ লাখ টাকা

৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বারিকসহ দুইজন গ্রেফতার

৫

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর কমিটি ভাঙল জামায়াত

৬