ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৭:৩২ পিএম

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর কমিটি ভাঙল জামায়াত

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর কমিটি ভাঙল জামায়াত

কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘটিত ঘটনার পর সংগঠনটির মহানগরী শাখার কমিটি ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কেন্দ্রীয় তত্ত্বাবধানে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে দলটির গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে মহানগরী শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

 

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

 

এদিকে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

গঠিত তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর কমিটি ভাঙল জামায়াত

১

মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি

২

এসএ গ্রুপে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেফতার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

৪

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

৫

ভারত থেকে আসা ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে বাংলাদেশে

৬