ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ১২:০২ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করেছে।
‎
‎অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১ টি চাপাতি, ১ টি কাটার, ১৩২ টি মোবাইল, ১ টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

‎ডিএমপি জানায়, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

১

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

২

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: নিহত ৫

৩

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

৪

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

৫

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

৬