ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। একই সাথে উদ্ধার হয়েছে ১১.৮ কেজি সাদা রঙের গানপাউডার, ২টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম।

এসআরবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এসআরবি-৫ রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ওইসব বিস্ফোরক সামগ্রী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।  

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। জব্দ আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় জমা করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে ওইসব  বিস্ফোরক দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টিতে ব্যবহার করা হত।

এসআরবি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, কতিপয় দুস্কৃতিকারী ওই বাগানে ককটেল তৈরি করছে এমন খবরে অভিযান চালানো হয়। তবে এসআরবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আমবাগান থেকে ককটেল, গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ হয়। ঘটনার তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে আটকের অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, চলতি মাসে এর আগে এই ইউনিয়নে আরও দু’দফা ককটেল উদ্ধার  করে পুলিশ ও এসআরবি। এর মধ্যে গত শনিবার (২ অক্টোবর) স্থানীয় দু’টি গ্রুপে উত্তেজনার মধ্যে অন্তত: ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক তরুণের কব্জি উড়ে যায় ও অপর যুবকের চোখ মারাত্মকভাবে জখম হয়।

পরে পুলিশ ঘটনাস্থল একটি আমবাগান থেকে উদ্ধার করে ১১টি অবিস্ফারিত ককটেল। এরপর গত রোববার (১১ অক্টোবর) ইউনিয়নের একটি লেবু বাগানে গর্ত করে ৩টি বালতিতে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

১

আইপিডিসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২

কুড়িগ্রামের উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

৪

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

৫

নীলফামারীর ডিমলায় কালভার্ট অকেজো দুর্ভোগে ২০ হাজার মানুষ

৬