ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩৫ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন ও ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।

 

আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৬ এবং দক্ষিণ সিটিতে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১৯ জন।

আরও পড়ুন

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১২৭ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ৯৯ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০০ কর্মী নিয়োগ দেবে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৩

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

৪

আইপিডিসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৫

কুড়িগ্রামের উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

৬