ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:৫১ পিএম

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল

পঞ্চগড় প্রতিনিধি: হেমন্তকে আঁকিবুকি মেরে বিদায় নিতে যাচ্ছে শরৎকাল। এরই মধ্যে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু।  শান্ত আকাশ, কোথাও মেঘের আনাগোনা নেই। এরই মধ্যে হঠাৎই ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সূর্যোদয়ের ঠিক পরই উত্তরের আকাশে মেঘের মত ভেসে ওঠে দৃষ্টিনন্দন হিমালয় পর্বতমালার দ্বিতীয় প্রধান শৃঙ্গ। তবে তা বেশিক্ষণ টেকেনি। একখন্ড মেঘ এসে ঢেকে ফেলে প্রকৃতির অপার এই সৌন্দর্যকে। তবে খুব বেশি হতাশায় না রেখে আবারও ডানা মেলে কাঞ্চনজঙ্ঘা। এরপর সারাদিনই সৌন্দর্য বিলিয়ে সূর্যাস্তের সাথে বিদায় নেয় কাঞ্চনজঙ্ঘা।

স্থানীয়দের মাঝে তেমন একটা আগ্রহ না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এমন খবরে কিছু পর্যটক সোমবারই তেঁতুলিয়ায় হাজির হন। ভোর হওয়ার অপেক্ষায় রাতভর অবস্থান নেন ডাকবাংলো সংলগ্ন মহানন্দার পাড়ে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তারা উত্তর আকাশে চোখ বুলাতেই তাদের সামনে হাজির হয় মোহনীয় কাঞ্চনজঙ্ঘা। অনেকে প্রথমবারের মত কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ফেইসবুকের কল্যাণে মুহুর্তেই চাউর হওয়ার পরই আশপাশের জেলাগুলো থেকে অনেকেই মোটর সাইকেলে হাজির হন তেঁতুলিয়ায়। বগুড়া থেকে পরিবারের সাথে আসা আব্দুল কাদের বলেন, কয়েক বছর থেকে শুনে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। তবে আমরা সোমবার তেঁতুলিয়ায় এসে পরদিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম।

আরও পড়ুন

সূর্যোদয়ের পর এক ঝিলিক দেখা দিয়ে হারিয়ে যায়। ঘন মেঘ এসে কিছু সময়ের জন্য ঢেকে রাখে। হতাশা কেটে কিছুক্ষণের মধ্যে আবারও দেখা দেয় কাঞ্চনজঙ্ঘা। এরপর থেকে সারাদিনই উপভোগ করেছি। তেঁতুলিয়ায় এসে মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা।

এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গত কিছুদিন ধরে পর্যটকদের আনাগোনা বেড়েছে তেঁতুলিয়ায়। কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে তারা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থান। বুধবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে তারা মহাখুশি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। একই সঙ্গে অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল

১

সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন

২

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর পরপরই মায়ের মৃত্যু

৩

রাজনৈতিক সংস্কারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

৪

বগুড়ায় ৭ পুলিশ পরিদর্শকের রদবদল

৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ফিরিয়ে দিলো বাংলাদেশ পুলিশ

৬