গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ শহীদ হাসানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে পৌর শহরের প্রফেসরপাড়ায় এসএম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন তার ব্যক্তিগত কোচিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা যায়, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকার বাবলুর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম।
মন্তব্য করুন







