বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে মুসা (৩৭) নামের একজন আত্মহত্যা করেছে। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের উত্তর আমইন হঠাৎপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এর আগে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের মধ্যে অসন্তোষ ও পারিবারিক কলহের সৃষ্টি হলে গত রোববার রাতে মুসার বড় ভাই আব্দুর রদিশ আবু, ছোট ভাই মাহবুব মিলে মুসার স্ত্রীর উপস্থিতিতে তাকে শাসন করে।
আরও পড়ুনএতে অভিমান করে পরের দিন সোমবার সকালে মুসা ধান সংরক্ষণে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার স্ত্রী রুপালী টের পেয়ে চিৎকার শুরু করলে স্বজনরা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







