ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:৫৬ পিএম

পাবনার চাটমোহরে গৃহবধূকে বেঁধে লুটপাট

পাবনার চাটমোহরে গৃহবধূকে বেঁধে লুটপাট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে দুর্বৃত্তরা এক দিনমজুরের বাড়িতে গৃহবধূকে বেঁধে রেখে টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ২ টায়। জানা যায়, দোলং গ্রামের দিনমজুর হাসিনুর রহমান কাজের জন্য ঈশ্বরদী এলাকার ইটভাটায় থাকেন। ঘটনার দিন রাতে তার স্ত্রী শিউলী খাতুন(৩০) শিশু সন্তান নিয়ে বাড়িতে একা ছিলেন।

এসময়  ৫-৭ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দিয়ে তাকে বেঁধে রেখে কিছু টাকা ও রুপার গহনা নিয়ে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অরিউর রহমান জানান, কারা এ ঘটনায় জড়িত হতে পারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে গৃহবধূকে বেঁধে লুটপাট

১

লালমনিরহাটে বহিরাগতদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ প্রধান শিক্ষকসহ আহত ১৫

২

তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডসের মন্ত্রীর আলোচনা

৩

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

৪

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

৫

বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

৬