ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:২৯ পিএম

তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডসের মন্ত্রীর আলোচনা

তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডসের মন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা-বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে এক প্রতিনিধিদল। এসময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা, পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, জ্বালানি, কৃষি, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বলেন, বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপযুক্ত সময় এসেছে। বিশেষ করে পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় নেদারল্যান্ডসের ভূমি পুনরুদ্ধার-সংক্রান্ত অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নেদারল্যান্ডসের মন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডসের মন্ত্রীর আলোচনা

১

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

২

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

৩

বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

৪

নবীনগরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ

৫

রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

৬