ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:২৫ পিএম

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

একই সঙ্গে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের চেষ্টার অপরাধে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসেকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার যাদব চন্দ্র গোপের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর শহরের ওই ফার্মেসিতে গিয়ে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না।

স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। পরদিন ১৭ ফেব্রুয়ারি পুলিশ তল্লাশি চালিয়ে ওই ফার্মেসির ভেতর থেকে তাঁর ছয় টুকরো করা লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে ফার্মেসির কর্মচারী জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

১

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

২

বগুড়ায় মাদককারবারি নারীসহ ৩ জনের জামিন নামঞ্জুর, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

৩

নবীনগরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ

৪

রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

৫

নওগাঁর নিয়ামতপুরে ৭ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ আটক ১

৬