ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:৪০ পিএম

নওগাঁর রাণীনগরে খেজুর রস সংগ্রহে গাছিদের প্রস্তুতি

নওগাঁর রাণীনগরে খেজুর রস সংগ্রহে গাছিদের প্রস্তুতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আশ্বিনের শেষে নওগাঁর রাণীনগরে গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতির জন্য গাছ পরিস্কার শুরু করেছেন গাছিরা। আর ১০দিনের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহ শুরু হবে এমনটাই জানান তারা।

জানা যায়, কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে রস সংগ্রহ শুরু হলে তা থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘের শেষ পর্যন্ত। উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে চলছে এর আগাম প্রস্তুতি। এক সময় অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলে, ঝোপ-ঝারে পুকুর পাড়ে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ।

কোন পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠতো এসব গাছ। পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি হতো সুস্বাদু খেজুরের গুড়। তবে ইটভাটা ও জ্বালানি হিসেবে খেজুর গাছের ব্যবহার বেশি হওয়ায় দিনদিন খেজুর গাছ কমে যাচ্ছে।

আরও পড়ুন

রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে আসা গাছিয়া মামুন প্রামাণিক জানান, শীত মৌসুমে খেজুর গাছ মালিকদের কাছ থেকে প্রায় ৪ মাসের জন্য গাছ ভেদে ২ থেকে ৩ কেজি করে খেজুরের গুড় দিয়ে গাছগুলো বর্গা নিয়ে থাকেন।

চাহিদামত খেজুর গাছ না পাওয়ার কারণে আশানুরুপ গুড় তৈরি করতে পারেন না। তারপরও এবছর শতাধিক খেজুর গাছের মালিকদের সাথে চুক্তি করেছেন। দাম বেশি হলে এবছর লাভ ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

১

নওগাঁর রাণীনগরে খেজুর রস সংগ্রহে গাছিদের প্রস্তুতি

২

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষকে গ্রেপ্তার

৩

বগুড়ার আদমদীঘিতে ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

৪

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৫

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা

৬