ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:০৭ পিএম

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ফিনল্যান্ডের যুবক

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ফিনল্যান্ডের যুবক

বাবার মৃত্যুর পর গত তিনটি বছর বাবাকে ছাড়া বড় হচ্ছিল পাঁচ বছর বয়সী শিশু রায়হান।  অবশেষে মায়ের বিয়ের পর শুধু নতুন বাবাই নয়, শিশুটি পেল এক উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা। ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের ২৮ বছর বয়সী মেয়ে শান্তিনা জাহান সিমির প্রথম স্বামী প্রায় তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে শান্তিনা জাহান সিমি তার পাঁচ বছর বয়সী সন্তান রায়হানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। স্বামী হারিয়ে একাকী সন্তানকে বড় করা নিয়ে যখন দিশেহারা অবস্থা, তখন ফিনল্যান্ডে বসবাসকারী সিমির এক আত্মীয়ের সূত্রে ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকার (৩৮) সঙ্গে তার পরিচয় হয়।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনে নিয়মিত তাদের যোগাযোগ হতো। এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর চলতি মাসের ২ অক্টোবর সিমি ও তার এতিম সন্তানের দায়িত্ব নেওয়ার উদ্দেশে বাংলাদেশে আসেন সিমোলা মিকার। এ বিষয়ে সিমোলা মিকার ও শান্তিনা জাহান সিমির পরিবারের সম্মতি ছিল।

দেশে আসার পরপরই জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিমোলা মিকার এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মিকাইল। এরপর ধর্মীয় রীতি মেনে ও নিবন্ধিত কাজির মাধ্যমে ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েটির মাধ্যমে যেমন শুরু হলো সিমি ও মিকাইলের নতুন দাম্পত্য জীবন, তেমনি দীর্ঘ ৩ বছর পর বাবা হারানোর বেদনা ভুলে নতুন এক বাবার পরিচয় পেল অবুঝ শিশু রায়হান।

মিকাইল ও সিমির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন। সেখানে গিয়ে সিমি ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ইউরোপে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তাদের বিয়ের এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই তিন বছর পর এতিম শিশুটির নতুন পিতৃপরিচয় পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে নতুন দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন।

স্থানীয় রাব্বি নামের এক যুবক বলেন, আমাদের এলাকায় বিদেশি ছেলে এসে বিয়ে করছে এটি দেখার জন্য আমরা এসেছি। এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের দেশের মেয়েরা শুধু প্রেম করে বিদেশে যায় না, বিদেশি ছেলেদের বাংলাদেশে নিয়েও আসতে পারে।

আরও পড়ুন

নতুন জীবনের অনুভূতি জানিয়ে শান্তিনা জাহান সিমি বলেন, আমি একটা সময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু মিকাইল আমাকে ও আমার সন্তানকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি মিকাইলকে পেয়ে অনেক খুশি। আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। ভালোবাসার ক্ষেত্রে মুখের ভাষা কোনো প্রভাব ফেলে না, মনের ভাষাই আসল ভাষা। আমরা দুজন দুজনকে পেয়ে অনেক সুখে আছি। সবচেয়ে বড় কথা, মিকাইল আমার ছেলেকে নিজের সন্তানের মতোই আপন করে নিয়েছে এবং ভালোবাসছে।

সন্তানের নতুন জীবন ও নাতির পিতৃপরিচয় নিয়ে শান্তিনা জাহান সিমির বাবা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়ের জীবনের এই নতুন অধ্যায় দেখে আমি অনেক খুশি। আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটি হয়েছে। আমার মেয়ে, জামাই ও নাতি যেন সারা জীবন সুখে-শান্তিতে থাকে, সেজন্য সবার কাছে দোয়া চাই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি ও জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা লিখিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে শিশু রায়হানের কোনো মন্তব্য করার মতো বয়স না হলেও তাকে দেখে বোঝা যায় সে তার নতুন বাবাকে পেয়ে কতটা খুশি। সে তার আনন্দের কথা মুখে সে ভাবে প্রকাশ করতে না পারলেও তার চোখ দেখে সেটা অনুমান করা যায়।

তবে শিশু রায়হানের ভবিষ্যৎ জীবন ও নানা বিষয়ের কথা চিন্তা করে সিমি তার সন্তানকে ক্যামেরার সামনে আনতে সম্মতি প্রকাশ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ফিনল্যান্ডের যুবক

১

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

২

অফিসার নিয়োগ দেবে এসিআই, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

খুলনার ফখরুল হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

৪

ওটিটিতে মুক্তির পর সমালোচনায় ‘প্রেশার কুকার’

৫

গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

৬