ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:১১ পিএম

হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭০ জনে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২১৩ জন ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫৮ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৪২, চট্টগ্রামে ৩১৩ জন, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৭২, খুলনায় ১৩৫, এবং রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭১২ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু

১

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা করে জখমের অভিযোগ

২

‘কিং’-এর টিজার আসছে শাহরুখের জন্মদিনে

৩

চাঁদপুরের বিলে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৪

ইরানের নেতৃত্ব নিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

৫

সৌদির হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় নেতানিয়াহু, যুবরাজের না

৬