ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩৪ পিএম

বগুড়ার মোকামতলায় সড়কের কাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ আসামি- ৭

বগুড়ার মোকামতলায় সড়কের কাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ আসামি- ৭

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় সামাজিক বন বিভাগের গাছ কেটে পাচারের চেষ্টা করা হয়। এ ঘটনায় উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামিরা হলেন-মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী বর্তমানে মোকামতলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা বেগম (৪৮), খামারপাড়া গ্রামের মৃত তফসের আলির ছেলে আবু জাফর (৬৭), লিয়াকত আলী (৫৬), মৃত আব্দুল হাইয়ের ছেলে আবুল কালাম আজাদ (৪৭), রাজু মিয়া (৪০), মৃত আফসার আলী ছেলে কোহিনুর ইসলাম (৬৫) এবং মালহার গ্রামের মৃত্যু শামসুল হকের ছেলে এনামুল হক (৪০)।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলা সামাজিক বন বিভাগের পক্ষ থেকে গত ২০০৩-২০০৪ সালে স্থানীয় চৌকির ঘাট থেকে পার-আচলাই সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। গোপন সংবাদের জানতে পারেন আসামিরা ওই সড়কের গাছ কর্তন করে পাচারের চেষ্টা করছেন।

আরও পড়ুন

তখন বন বিভাগের কর্মকর্তারা গত ২৬ আগস্ট রাত সাড়ে ১২টায় অভিযান চালায়। অভিযানের সময় আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের গোল কাঠের ৩৪৫ টুকরা ও ৯৯৭.৬৭ ঘনফুট কাঠ ও ১২০টি গাছের মাথাসহ একটি ট্রাক ও গাছ কাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে বগুড়ার সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ বিচারধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় সড়কের কাছ কাটায় ইউপি চেয়ারম্যানসহ আসামি- ৭

১

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার 

২

শিক্ষিত বেকার কমাতে প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন : শিক্ষামন্ত্রী মিলন

৩

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৪

দুর্গাপূজা উপলক্ষে নারিকেল ও গুড় বেচাকেনার ধুম

৫

বগুড়ার সারিয়াকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

৬