ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৪:৩৪ পিএম

পিরোজপুরে হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৩

পিরোজপুরে হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৩

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব চাপরাশিও রয়েছেন। এ ঘটনায় পর তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়ার মো: ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে ছাত্রদল নেতা মো. সজিব চাপরাশি (২৫), আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও এক নারী।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে। পরে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে, বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সজীব চাপরাশিকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর নগরীতে দখলমুক্ত সড়ক, ফুটপাতে স্বস্তিতে পথচারীরা

১

ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

২

৫০ হাঁস দিয়ে শুরু, শফিকের মাসে আয় ৭০ হাজার টাকা

৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

৪

বগুড়ায় মাটিডালিতে চুরি হওয়া  স্মারক যুদ্ধবিমানের পাখার অংশ উদ্ধার হয়নি এখনো

৫

বগুড়ার সাতমাথায় মাতলামি, কিংখানসহ গ্রেফতার ৪

৬