ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৭:৩৭ এএম

মেসির শেষ ম্যাচ

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হয় খেলা। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে টানা প্রায় এক মিনিট করতালিতে আর্জেন্টিনার মহাতারকাকে বিদায় জানায়।

‎বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই মেসিকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ। ১০ মিনিটে রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিলে মাঠের খেলোয়াড়, বেঞ্চে থাকা কোচিং স্টাফ ও গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে পড়েন।

মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই ভালোবাসা গ্রহণ করেন মেসি। সতীর্থদের সঙ্গে হাততালি দেন তিনিও। পরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রায় এক মিনিট ধরে চলে এই বিশেষ শ্রদ্ধা নিবেদন।

বিদায়ী ম্যাচের আগে মেসির জন্য মাঠে নামানো হয় বিশাল আকারের ১০ নম্বর জার্সি। তবে সেখানে ছিল না তার নাম। জার্সিতে লেখা ছিল ‘গ্রাসিয়াস’, অর্থাৎ ‘ধন্যবাদ’। সেই দৃশ্যের পর গ্যালারিজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ স্লোগান।

আরও পড়ুন

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা অধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

১

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

২

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

৩

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৪

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৫

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৬