ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৫:২৪ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনাকে হত্যার পর মরদেহে আগুন, যুবকের মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনাকে হত্যার পর মরদেহে আগুন, যুবকের মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমিকে হত্যার দায়ে মোহাম্মদ মাহিবুর কামাল ওরফে মাহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এসময় মামলার একমাত্র আসামি মাহিবুর কামাল আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ মার্চ কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুমে হাছিনা বেগম ওরফে সুমিকে হত্যা করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে বলে, সাক্ষীদের জবানবন্দি, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। আসামি হত্যার পর মরদেহ গোপন ও আলামত নষ্টেরও চেষ্টা করেন বলে রাষ্ট্রপক্ষ আদালতকে অবহিত করে।

সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট

১

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

২

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাসিমুখে সেলফি তোলেন

৩

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

৪

রংপুরে বিএসবিআর বিষয়ক সেমিনার 

৫

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

৬