ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৫১ পিএম

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

ছবি: দৈনিক করতোয়া, বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

শহর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত দেশব্যাপী লকডাউনের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  বগুড়ায় কোথাও মিছিল, সমাবেশ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। দলটির অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগেরও কোনো কার্যক্রম দেখা যায়নি।

শহরের সাতমাথা, থানা রোড, রেলঘুমটি, চাঁদনীবাজার সড়ক ও শাহ ফতেহ আলী বাজার মোড় ঘুরে দেখা গেছে শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও ক্রেতা—বিক্রেতার ভিড় সকাল থেকেই ছিল। স্কুল-কলেজ ও অফিস-আদালত চলেছে স্বাভাবিকভাবে। নিউমার্কেট, শাপলামার্কেট, হকার্স মার্কেট এবং হোটেল-রেস্তোরাঁয় ছিল বৃহস্পতিবারের চেনা ভিড়। সন্ধ্যায় মৃদু যানজটও দেখা যায়। তিনমাথা, চারমাথা, মাটিডালী ও বনানীসহ শহরে ঢোকার সড়কে এবং থানা শহরগুলোতেও লকডাউনের প্রভাব ছিল না।

আরও পড়ুন

সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, মহানগরের কোথাও লকডাউন বা এ সংক্রান্ত কোনো অপতৎপরতার খবর নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এদিকে, সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে জেলা ছাত্রদল শাহ সুলতান কলেজে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাত্রদলের অন্য নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

১

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাসিমুখে সেলফি তোলেন

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

৩

রংপুরে বিএসবিআর বিষয়ক সেমিনার 

৪

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

৫

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

৬