ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৫:৩৭ পিএম

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সংগৃহীত,সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত থাকবে।

জানা যায়, সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। এ বদলি ও পদায়ন ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে।

আরও পড়ুন

এ সিন্ডিকেট বদলির নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে একের পর এক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সরকার। অবশেষে বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

সজীব গ্রুপে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনাকে হত্যার পর মরদেহে আগুন, যুবকের মৃত্যুদণ্ড

৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৫০০ টাকা

৪

মেঘনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কুমিল্লা

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬