এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।
মাহিন সরকারের বাড়ি বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায়। পেট্রোল বোমাটি বাড়ির প্রবেশপথে বিস্ফোরিত হয়ে আগুনের সৃষ্টি করে। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাড়িতে মাহিনের অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে তিনি নিজে ঢাকায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মাহিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তিনি লেখেন, ঘটনার সময় বাড়িতে তার মুমূর্ষু বাবা-মা অসহায় অবস্থায় ছিলেন। এ ঘটনায় তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1795107431.jpg)
_medium_1795107000.jpg)
_medium_1795106409.jpg)


