ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ১২:৪৭ এএম

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের কাছে বড় হারের পর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে শুরুতে রীতিমতো চমকে দিয়েছিল র‌্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বরে থাকা ভারত। প্রথমার্ধে গোল খাওয়ার পর সমতায় ফিরে উরুগুয়ের বিপক্ষে তখন অন্তত লড়াইয়ের আশা জাগিয়েছিল খালিদ জামিলের দল। তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ পর্যন্ত ৬-১ গোলে হেরেছে ব্লু টাইগাররা।

১১ মিনিটে পেনাল্টি থেকে উরুগুয়েকে এগিয়ে দেন দারউইন নুনেজ। বক্সের মধ্যে ফেদেরিকো ভিনিয়াসকে ফাউল করেন প্রমবীর সিং। স্পট কিক থেকে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে ভুল দিকে পাঠান নুনেজ।

 

তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই জবাব দেয় ভারত। ২২ মিনিটে রায়ান উইলিয়ামসের শট উরুগুয়ে গোলকিপার থিয়াগো কারদোজো ঠেকিয়ে দিলে ফিরতি বলে গোল করেন অনিরুদ্ধ থাপা।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফেরার পর ম্যাচটা তখন জমে উঠছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত ও ঝড়ের কারণে খেলা বন্ধ করতে হয়। ২৭ মিনিটে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় ৪০ মিনিট পর আবার শুরু হয় ম্যাচ।

ফেরার পরই আবার এগিয়ে যায় উরুগুয়ে। ২৮ মিনিটে নাহিতান নান্দেসের নিচু ক্রস থেকে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। ২-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দিয়েগো ফোরলানের দল।

দ্বিতীয়ার্ধে আর উরুগুয়েকে আটকে রাখতে পারেনি ভারত। ৫৩ মিনিটে রদ্রিগো জালাজার করেন তৃতীয় গোল। ছয় মিনিট পর আবারও গোল করেন আরাউহো। তার দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১।

আরও পড়ুন

 

৭১ মিনিটে বদলি হুয়ান মানুয়েল সানাব্রিয়া পঞ্চম গোলটি করেন। ৮৬ মিনিটে আরেক বদলি রদ্রিগো আগিরে করেন ষষ্ঠ গোল।

শেষ পর্যন্ত স্কোরলাইন থামে ৬-১-এ।

এই ম্যাচ দিয়ে চলতি আন্তর্জাতিক বিরতি শেষ করল ভারত। প্রথম ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের কাছে হেরেছিল ৪-০ ব্যবধানে। এবার উরুগুয়ের বিপক্ষে ছয় গোল হজম করল তারা।

তিন ম্যাচে ভারতের গোল মাত্র ২টি, বিপরীতে হজম করেছে ১১টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

১

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

২

লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা

৩

আইয়ারের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

৪

সিরাজগঞ্জের যমুনার চরের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি

৫

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

৬