ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৮:১০ পিএম

বগুড়ার আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

বগুড়ার আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইন মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) ও যুবলীগ কর্মী টিপু সুলতানকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে, শাহিনুর রহমান মুন্টি মৃত জলিলুর রহমানের ছেলে ও টিপু সুলতান একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গত শুক্রবার বিকেলে তাদেরকে নিজ নিজ  বাসা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকত্রম নিষিদ্ধ যুবলীগ এবং আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে।

আরও পড়ুন

এমন সংবাদেরভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ব্যানারসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় উল্লেখিত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেফতার বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপটুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

১

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

২

বগুড়ায় ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

৩

বগুড়ার শিমু বেকারি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল

৪

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৫

শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা

৬