ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪৩ পিএম

বগুড়ার কাহালুতে এসআরবি’র অভিযান: এস্কাফ সিরাপসহ গ্রেফতার ২

বগুড়ার কাহালুতে এসআরবি’র অভিযান: এস্কাফ সিরাপসহ গ্রেফতার ২

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া’র কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ৭৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ‘এস্কাফ’ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-১২। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বগুড়া সিটি করপোরেশন এলাকার নাটাইপাড়া বড় মসজিদ লেনের ওয়াহেদ আলীর ছেলে মিজানুর রহমান(৩০)এবং মালগ্রামের সবুর সরকারের ছেলে রকি সরকার (৩৫)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত লাল রঙের পুরাতন একটি প্লাটিনা মোটরসাইকেল ও নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।  র‌্যাব সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১২ বগুড়া’র এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান ও রকি সরকারকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পরে গ্রেফতারকৃত দু’জনকে রাতেই কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই সাজ্জাদ হোসেন বাদি হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। কাহালু থানা পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। র‌্যাবের এসআই সাজ্জাদ হোসেন আরও জানান গ্রেফতারকৃতদের মধ্যে রকি সরকার নিজেকে  একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার কাছে একটি পুরাতন ক্যামেরা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে এসআরবি’র অভিযান: এস্কাফ সিরাপসহ গ্রেফতার ২

১

বগুড়া জেলা প্রশাসকের নিকট এসপিজিআরসির স্মারকলিপি

২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

৩

২৬ জন শিক্ষক নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ

৪

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

৫

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

৬