ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৯:১৯ পিএম

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় বিলচাপড়ি দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে (২৫) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের উত্তরপাড়ার চান মিয়ার ছেলে রোমান মিয়া ২০২১ সালে বিলচাপড়ি দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পান। প্রায় ৬ মাস আগে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার মাদ্রাসার শিক্ষকদের জানান। পরে শিক্ষকরা রোমান মিয়াকে সতর্ক করেন। তারপরও ২৮ সেপ্টেম্বর মাদ্রাসা ছুটির পর রোমান মিয়া ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে তিনি ছুটি না নিয়ে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি শোকজের কোনো জবাব দেননি। এ বিষয়ে মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়ার সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট উপজেলার বিলচাপড়ি দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় অনুপস্থিত থাকা ও এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি। বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

১

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

২

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

৩

বগুড়ার সোনাতলায় লোডশেডিংয়ের দাপট, ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

৪

যুক্তরাজ্যের দুই শোতে গাইবেন সাবিনা ইয়াসমিন

৫

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক আটক

৬