বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মোকছেদুল হাসান (৩৮) হত্যা মামলার দুই হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
জামিনের আবেদন নামঞ্জুরকৃত ওই আসামিরা হলো-মহানগরের নিশিন্দারার চাপরপাড়ার বাদল আকন্দের ছেলে হাসান আকন্দ (২৪) এবং উত্তর চেলোপাড়ার নান্টু শেখের ছেলে সিজার শেখ (২৫)। গতকাল সোমবার বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান ওই জামিনের আবেদন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া মহানগরীর মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলী ও রেবেকা বেগমের ছেলে মোকছেদুল হাসান মাটিডালি বিমান মোড়ের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে মোকছেদুল হাসান মাটিডালি উত্তরপাড়ার নিউ প্রান্ত মটরস দোকানের সামনে বসে থাকা অবস্থায় পূর্বশক্রতার জেরে ওই আসামিরাসহ অন্যান্য আসামিরা গাড়ি ও মোটরসাইকেলযোগে এসে তার ওপর চড়াও হয়।
আরও পড়ুনএসময় আসামিরা পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে আসামিরা মোকছেদুল হাসানকে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত মোকছেদুল হাসানকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
মোকছেদুল হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মারা যান। এ ব্যাপারে মোকছেদুল হাসানের মা রেবেকা বেগম বাদি হয়ে এজাহারে সাতজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দয়ের করেন।
মামলাটি পরিচালনা করেন-বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. রাশেদুল আলম সবুজ।
মন্তব্য করুন








