ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৮:৪৪ পিএম

বগুড়ার ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর আত্মহত্যা, জনমনে নানা গুঞ্জন

বগুড়ার ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর আত্মহত্যা, জনমনে নানা গুঞ্জন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় হেমায়েতুল মিল্লাত একাডেমি ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার আবাসিকের একটি কক্ষে হাবিবা খাতুন (১৩) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। নিহত হাবিবা খাতুন উপজেলার পাকুড়ীহাটা গ্রামের হানিফ মন্ডলের মেয়ে। এই অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন শুরু হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা খাতুন হেমায়েতুল মিল্লাত একাডেমি ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্রী। ওই মাদ্রাসা থেকে পাকুড়ীহাটা গ্রামে তার বাড়ির দূরত্ব প্রায় ২ কিলোমিটার। সে মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো। গতকাল রোববার দুপুর ১২টার দিকে হাবিবা খাতুন মাদ্রসার আবাসিকের একটি কক্ষে বিষপান করে অসুস্থ হয়।

এসময় তার পরিবারকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। সংবাদ পেয়ে হাবিবার স্বজনরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় হাবিবা খাতুন মারা যান। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে নিহত হাবিবা খাতুনের দাদা মজনু মন্ডল জানান, তার নাতনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গতকাল রোববার দুপুরের খালি পেটে অজ্ঞাত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হাবিবার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হাবিবার অপমৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর আত্মহত্যা, জনমনে নানা গুঞ্জন

১

অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, আ.লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার

২

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

৩

বগুড়ায়  ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা আদায়

৪

‘আমি ঠিক আছি’, নিজের মৃত্যুর গুজবে অভিনেতা আবুল হয়াত

৫

৪৯ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর্মস্থল ঢাকা

৬