‘আমি ঠিক আছি’, নিজের মৃত্যুর গুজবে অভিনেতা আবুল হয়াত
হঠাৎ করেই শনিবার (৩ অক্টোবর) রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেতা আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর। এ কারণে উদ্বিগ্ন হয়ে দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা ফোন করে বিষয়টি জানতে চান। কেউ কেউ আবার কান্নাও করতে থাকেন। আর এমন মৃত্যুর গুজবে বিরক্ত ও বিরক্ত বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমকে এ অভিনেতা জানান, তিনি পরিপূর্ণ সুস্থ আছেন। বলেন, আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। যদিও শুরুতে বিষয়টি একদমই পাত্তা দেইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ ও দেশের বাইরে থাকা বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা ফোন করে যাচ্ছে। এর মধ্যে কেউ কেউ আবার কান্নাও করছিলেন। বিষয়টি বিরক্তিকর এবং বিব্রতকর।
এর আগে শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবর ছড়ানো হয়। প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে এদিন গুজব আরও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন আবুল হায়াত।
গুজব সৃষ্টিকারীদের উদ্দেশে ক্ষোভ জানিয়ে আবুল হায়াত বলেন, যারা এমন গুজব ছড়াচ্ছেন, তাদের প্রতি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ আমি। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এতে শুধু ওই মানুষটি নয়, বরং তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরাও কষ্ট পেয়ে থাকেন।
আরও পড়ুনএদিকে এর আগেও কয়েকবার সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা-অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছে। প্রতিবারই এমন ঘটনায় কষ্ট ও ক্ষোভের কথা জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। আর এমন ভুয়া খবরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আতঙ্কিত হয়ে ফোন করার বিষয়টি বেশি অভিনেতাকে বেশি কষ্ট দেয় বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু হয় আবুল হায়াতের। মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতেও সক্রিয় তিনি। আর কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকে ভূষিত হয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








