ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৭:২৮ পিএম

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

সংগৃহীত,২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিলো।

আরও পড়ুন

পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

১

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

২

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও সুমন

৩

আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরবাট ব্রিজ উদ্বোধন

৬