ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৭:০৭ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরবাট ব্রিজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরবাট ব্রিজ উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ভামদা গ্রামে টাংগন নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুরবাট ব্রিজ জনগণের চলাচলে জন্য খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো: জাহিদুর রহমান জাহিদ ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এ ব্রিজ খুলে দেন।

এ সময় কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ওয়ালিউর রহমান মিঠু সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো: সফিকুল আলম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী  মাইনুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন প্রামাণিক, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু গৌতম চন্দ্র রায়।

আরও পড়ুন

উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, ব্রিজটি নির্মাণের ফলে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের নদী পারাপার সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরবাট ব্রিজ উদ্বোধন

১

জানা গেল প্রীতম-শাহতাজের বিচ্ছেদের কারণ

২

বিকাশে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় চাকরির সুযোগ

৩

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

৫

চাঁপাইনবাবগঞ্জে প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

৬