গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে।
আরও পড়ুননোয়াখালীতে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলায় দুইটি হত্যা মামলাসহ ১১টি মামলার আসামি মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাতকে (৫৪) ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের সিরাজের বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুইটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি পাঁচটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1791200994.jpg)
_medium_1791200790.jpg)
_medium_1791184552.jpg)
_medium_1791197248.jpg)